Bally Accident | দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনা, ট্রেনে পা পিছলে পরে বিপত্তি, মৃত ১

Wednesday, September 23 2026, 2:51 pm
Bally Accident | দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনা, ট্রেনে পা পিছলে পরে বিপত্তি, মৃত ১
highlightKey Highlights

পশ্চিম বর্ধমানের ৫ বন্ধু পুজো দিতে এসেছিলেন। তাঁদের মধ্যে ঘটনাস্থলে একজন মারা গিয়েছেন।


দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত ১ পুণ্যার্থী। জখম ২। সূত্রের খবর, এদিন পুজো দিয়ে বালি স্টেশন থেকে ট্রেনে উঠছিলেন পশ্চিম বর্ধমানের ৫ বন্ধু। ট্রেনে ওঠার সময়ে পা পিছলে পড়ে যান তিন জন। ট্রেনের কামরা ও প্ল্যাটফর্মের ফাঁকে পা গলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুধাংশু কুমার নামের এক পুণ্যার্থীর। আহত অন্য দুই জন নরেশ চন্দ্র গড়াই এবং সুকুমার রামকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওপর এক সদস্য সুভাষ বাউড়ি বলেন, ‘আমরা পশ্চিম বর্ধমানের সালানপুর থেকে একসঙ্গে দক্ষিণেশ্বরে পুজো দিতে এসেছিলাম। পুজো শেষে বালি স্টেশন থেকে হাওড়াগামী ট্রেনে উঠছিলাম, তখন ভিড় ছিল। বৃষ্টি পড়ছিলো। কামরায় ওঠার সময় হঠাৎ পা পিছলে তিন জন পড়ে যান।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File