Ballot Box Controversy in Kolkata | মধ্যরাতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ধুন্ধুমার, ব্যালট বক্স আনাকে কেন্দ্র করে ছড়ালো উত্তেজনা
Saturday, May 2 2026, 4:13 am

Key Highlightsশুক্রবার গভীর রাতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ব্যালট বক্স আনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়।
শুক্রবার গভীর রাতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ব্যালট বক্স আনাকে কেন্দ্র করে ফের উত্তেজনার সৃষ্টি হয়। তৃণমূল কংগ্রেস অভিযোগ করে, যে ঘরে আটটি ব্যালট বক্স রাখা আছে সেখানে কোনো সিসিটিভি নজরদারি নেই। সকল প্রার্থীদের উপস্থিতিতে ব্যালট বক্স সরানোর দাবিতে প্রতিবাদ শুরু করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। দ্রুত কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মধ্য রাতের পর আবার শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্ট্রংরুম পরিদর্শনে আসেন। দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- কুনাল ঘোষ
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- তৃণমূল কর্মী
- তৃণমূল সাংসদ
- বিজেপি
- বিজেপি প্রার্থী
- বিজেপি কর্মী
- বিক্ষোভ
- কেন্দ্রীয় বাহিনী


