Bali | হিন্দুদের ধর্মীয় উৎসবকে অপমান করে ভিডিও পোস্ট! বালিতে কারাদণ্ড সুইৎজারল্যান্ডের পর্যটকের

Saturday, August 22 2026, 2:43 pm
Bali | হিন্দুদের ধর্মীয় উৎসবকে অপমান করে ভিডিও পোস্ট! বালিতে কারাদণ্ড সুইৎজারল্যান্ডের পর্যটকের
highlightKey Highlights

ধর্মীয় রীতি অমান্য ওই কুমন্তব্যের এক ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ২৬ বছরের যুবক লুজিয়ান আন্দ্রিন জগ্রাগেন। যার জেরেই এই শাস্তি।


হিন্দুদের ধরিয়ে উৎসবকে অপমান করার জেরে জেলে যেতে হলো সুইৎজারল্যান্ডের এক বিদেশী পর্যটককে। প্রতিবছর ইন্দোনেশিয়ার বালি দ্বীপে হিন্দুদের অত্যন্ত পবিত্র উৎসব ন্যেপি পালিত হয়। দিনটিকে হিন্দু সম্প্রদায়ের নববর্ষ ও নীরবতার দিন হিসেবে গণ্য করা হয়। বাইরে না বেরিয়ে ঘরের বসে আত্মশুদ্ধি ও ধ্যান করার নিয়ম রয়েছে এদিন। অভিযোগ, ওই বিশেষ দিনে নিষেধাজ্ঞা উড়িয়ে ওই যুবক সমুদ্র সৈকতে হাঁটতে বের হন। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে হিন্দুদের ওই উৎসবকে পাগলামি বলে কটাক্ষ করেন তিনি। জনরোষ ছড়িয়ে পড়তেই সমুদ্র সৈকতের একটি ভিলা থেকে যুবককে গ্রেপ্তার করে পুলিশ। বিচারে এক বছরের কারাদণ্ড হয়েছে তাঁর। আদালতে লুজিয়ান বলেন, “আমি যা করেছি তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত, আমি বালির জনগণের কাছে ক্ষমা চাইছি।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File