Odisha Jungle | ওড়িশার জঙ্গলে নতুন ৫ ‘বিদেশি’ অতিথি! কীভাবে এলো তারা এখানে?
Tuesday, September 8 2026, 3:45 pm

Key Highlightsওড়িশার বালেশ্বরের জঙ্গলে দেখা মিলল দক্ষিণ-পূর্ব এশিয়ার বিরল ‘বিদেশি’ অতিথি—পাঁচটি ওরাংওটাং!
ওড়িশার বালেশ্বরের জঙ্গলে দেখা মিলল দক্ষিণ-পূর্ব এশিয়ার বিরল ‘বিদেশি’ অতিথি—পাঁচটি ওরাংওটাং! ভারতের জঙ্গলে অনভ্যস্ত এই অচেনা প্রাণীদের ঘুরতে দেখে চোখ কপালে ওঠে স্থানীয় অধিবাসীদের। কালক্ষেপ না করে তাঁরা খবর দেন বন দফতরে। বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাঁচটি ওরাংওটাংকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া মিষ্টি অতিথিদের শারীরিক পরীক্ষা ও চিকিৎসা শেষে পাঠানো হয়েছে ভুবনেশ্বরের নন্দনকানন চিড়িয়াখানায়, যেখানে তারা এখন সম্পূর্ণ নিরাপদ ও বিশেষ নজরদারিতে রয়েছে। তবে ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার এই প্রাণীরা কীভাবে বালেশ্বরে পৌঁছাল, তার রহস্য উদ্ঘাটনে বন্যপ্রাণ ট্রাফি্যকিং কোণসহ সমস্ত দিক খতিয়ে দেখছে বন দফতর।


