Balendra Shah | র‍্যাপার থেকে রাজনীতিক! নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন বলেন্দ্র শাহ

Friday, March 27 2026, 2:09 pm
Balendra Shah | র‍্যাপার থেকে রাজনীতিক! নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন বলেন্দ্র শাহ
highlightKey Highlights

শুক্রবার সকাল 12.34 মিনিটে প্রেসিডেন্ট কার্যালয় শীতল নিবাসে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন দেশের জনপ্রিয় ব়্যাপার তথা নেতা 'বলেন'৷


গত বছর সেপ্টেম্বরে কেপি শর্মা ওলির সরকারের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলনে নামে জেন জ়ি গোষ্ঠীর তরুণরা। চাপের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। জেন জ়ি আন্দোলনের ছ'মাস পর নতুন প্রধানমন্ত্রী পেল নেপাল। শুক্রবার সকাল ১২:৩৪ মিনিটে প্রেসিডেন্ট কার্যালয় শীতল নিবাসে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন দেশের জনপ্রিয় ব়্যাপার বলেন্দ্র শাহ তথা নেতা 'বলেন' ৷ নেপালের কনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করালেন প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ৷ শপথ গ্রহণের কয়েক ঘণ্টা আগে একটি র‍্যাপ গানের মাধ্যমে তিনি নিজের প্রথম নির্বাচনের পরবর্তী বার্তা প্রকাশ করেছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File