Bakura | জি রাম জি প্রকল্পে কর্মদিবস তৈরিতে রাজ্যের মধ্যে শীর্ষে বাঁকুড়া!
Thursday, September 10 2026, 6:58 am

Key Highlightsবাঁকুড়ার ১৯০টি গ্রাম পঞ্চায়েতে গড়ে প্রায় ৯২৭টি করে কর্মদিবস তৈরি হয়েছে। আর এই পরিসংখ্যানের ভিত্তিতেই রাজ্যের মধ্যে প্রথমে উঠে এসেছে বাঁকুড়া।
১২৫ দিনের কাজ, অর্থাৎ জি রাম জি প্রকল্পে নাম লেখানোয় রাজ্যে মধ্যে শীর্ষে উঠে এলো বাঁকুড়া। প্রশাসনিক সূত্রে খবর, বাঁকুড়ার ১৯০টি গ্রাম পঞ্চায়েতে গড়ে প্রায় ৯২৭টি করে কর্মদিবস তৈরি হয়েছে। রিপোর্ট বলছে, বাঁকুড়া জেলায় প্রায় ১ লক্ষ ৭৬ হাজার কর্মদিবস তৈরি হয়েছে। শীঘ্রই সংখ্যাটা ২ লক্ষের গণ্ডি ছাড়াবে। এখনও পর্যন্ত জেলায় ৬৩ হাজার ৫০৬ জন কাজের জন্য আবেদন করেছেন। রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু বলেন, ‘এখানে কর্মসংস্থানের সুযোগ আছে। পশ্চিমবঙ্গে নয়, বাঁকুড়াকে গোটা দেশের মধ্যে প্রথম স্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।’
- Related topics -
- রাজ্য
- বাঁকুড়া
- পশ্চিমবঙ্গ


