Bankura | বাঁকুড়ার ঝিলিমিলি থেকে কলকাতার বাস চালু সরকারের, কোন রুটে চলবে? কত ভাড়া গুনতে হবে?

Saturday, September 26 2026, 4:12 pm
Bankura | বাঁকুড়ার ঝিলিমিলি থেকে কলকাতার বাস চালু সরকারের, কোন রুটে চলবে? কত ভাড়া গুনতে হবে?
highlightKey Highlights

বারিকুলের ঝিলিমিলি থেকে কলকাতা যাওয়ার সরকারি বাস পরিষেবার উদ্বোধন হলো শনিবার।


অবশেষে শনিবার জঙ্গলমহলবাসীর বহুদিনের দাবি পূরণ করে ঝিলিমিলি থেকে কলকাতা যাওয়ার সরকারি বাস পরিষেবার উদ্বোধন হলো। সূত্রের খবর, ভোর ৪.২৫ মিনিটে ঝিলিমিলি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে বাসটি। ঝিলিমিলি, রানিবাঁধ, মুকুটমণিপুর, খাতড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, আরামবাগ হয়ে কলকাতা যাবে। কলকাতা থেকে দুপুর ৩.১০ মিনিট নাগাদ ফের ঝিলিমিলির উদ্দেশ্যে রওনা দেবে বাসটি। ঝিলিমিলি থেকে কলকাতা পর্যন্ত বাসভাড়া ২৪৫ টাকা। মন্ত্রী ক্ষুদিরাম টুডু বলেন, ‘আজকে জঙ্গলমহল থেকে আমাদের বাস উদ্বোধন হলো। এই জঙ্গলমহলের মানুষ ভীষণ খুশি, বিশেষ করে মহিলারা। সরকারের উদ্যোগে পয়লা জুন থেকে মহিলারা SBSTC বাসে বিনা পয়সায় যাওয়া-আসা করতে পারছে। এটা মহিলাদের কাছে একটা বড় আনন্দের বিষয়।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File