Baghajatin | নবমীর ভোরে বাঘাযতীন বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ল বহু দোকান
Tuesday, October 20 2026, 6:02 am

Key Highlightsনবমীর ভোরে বিধ্বংসী অগ্নিকাণ্ড বাঘাযতীন বাজারে। মঙ্গলবারের সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল অন্তত ৪৫টি দোকান।
নবমীর ভোরে বিধ্বংসী অগ্নিকাণ্ড বাঘাযতীন বাজারে। অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই অন্তত ৪৫টি দোকান। সূত্রের খবর, মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত দোকানগুলির অধিকাংশই মুদিখানার ছিল বলে সূত্রের খবর। দুর্গাপুজো, কালীপূজা এবং ভাইফোঁটা উপলক্ষ্যে দোকানগুলিতে ব্যাপক পরিমান মাল মজুত ছিল। পুজোর মরশুমে এতগুলি দোকান ভস্মীভূত হওয়ায় বড়সড় ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। কীভাবে এত বড় আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল।
- Related topics -
- শহর কলকাতা
- অগ্নিকান্ড
- দমকল
- অগ্নি নির্বাপন ব্যবস্থা
- কলকাতা পৌরসভা


