Bageshwar Baba | 'খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করিনি', বাংলার বিতর্ক সামলাতে স্কটল্যান্ড থেকে ব্যাখ্যা বাগেশ্বর বাবার!
Friday, September 11 2026, 9:58 am

Key Highlightsদুর্গাপুজোয় আমিষ খাবার ও পবিত্রতা রক্ষা নিয়ে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন মধ্যপ্রদেশের সন্ত বাগেশ্বর বাবা।
দুর্গাপুজোয় আমিষ খাবার ও পবিত্রতা রক্ষা নিয়ে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন মধ্যপ্রদেশের সন্ত বাগেশ্বর বাবা। স্কটল্যান্ডের গ্লাসগো থেকে তিনি জানান, কারো খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করা তাঁর উদ্দেশ্য ছিল না। তিনি বলেন, “প্যান্ডেল চত্বরে পবিত্রতা বজায় রাখতে মাছ-মাংস বাড়িতে খাওয়ার কথা বলেছিলাম। আমি কেন আপনাদের খাওয়া-দাওয়া নিয়ে বলব?”এদিকে এই মন্তব্যের প্রতিবাদে কলকাতায় তাঁর ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেস। বিধানসভায় এই ঘটনার বিরোধিতা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশের সিপি-কে পদক্ষেপের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাতেই এক বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- দুর্গাপুজো


