Baduria Chairman Arrest | রাতের অন্ধকারে ত্রিপল পাচার-নথি পোড়ানোর চেষ্টা! গ্রেপ্তার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান

Tuesday, May 26 2026, 5:15 am
Baduria Chairman Arrest | রাতের অন্ধকারে ত্রিপল পাচার-নথি পোড়ানোর চেষ্টা! গ্রেপ্তার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান
highlightKey Highlights

বাদুড়িয়ায় একটি নির্জন বাগান বাড়ি থেকে বহু সরকারি ত্রিপল উদ্ধার এবং বান্ডিল বান্ডিল নথি পোড়ানোর প্রমাণ আসে পুলিশের হাতে।


একটি নির্জন বাগানবাড়ি থেকে কয়েক হাজার সরকারি ত্রিপল, লাঠি ও অন্যান্য ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার বাদুড়িয়ায়। এই ঘটনায় সোমবার রাতে বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করলো পুলিশ। স্থানীয়দের অভিযোগ, রবিবার গভীর রাতে পার্টি অফিস থেকে ভ্যানে করে বহু ত্রিপল, লাঠি অন্যত্র নিয়ে যান দীপঙ্কর ভট্টাচার্য ও তৃণমূলের কর্মী সমর্থকরা। পার্টি অফিসের সামনে বান্ডিল বান্ডিল নথি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। ঘটনায় সন্দেহ হওয়ায় থানায় খবর দেন স্থানীয়রা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File