Food Safety Raid | রেস্তোরাঁর ফ্রিজারে ছত্রাকযুক্ত চিকেন-মাটন! চাঞ্চল্য বাদুড়িয়ায়! কাঠগড়ায় শপিং মলও

Tuesday, September 1 2026, 7:29 am
Food Safety Raid | রেস্তোরাঁর ফ্রিজারে ছত্রাকযুক্ত চিকেন-মাটন! চাঞ্চল্য বাদুড়িয়ায়! কাঠগড়ায় শপিং মলও
highlightKey Highlights

বাদুড়িয়ার নামকরা রেস্তোরাঁয় মঙ্গলবার সকালে খাদ্য সুরক্ষা দপ্তর, পুরসভা ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে কিলো কিলো পচা মাংস উদ্ধার হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।


একের পর এক নামী হোটেল এবং রেস্তোরাঁয় অভিযান চালিয়ে চক্ষু চড়কগাছ খাদ্য সুরক্ষা দপ্তরের। কোথাও ব্যবহার করা হচ্ছে পচা মাংস, কোথাও মিলছে ব্যবহার-অযোগ্য মশলাপাতি। এবার প্রশাসনের নজরে বাদুড়িয়ার এক নামী রেস্তোরাঁ। মঙ্গলবার সকালে খাদ্য সুরক্ষা দপ্তর, পুরসভা ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ওই রেস্তোরাঁ থেকে উদ্ধার হলো কিলো কিলো পচা খাসি, মুরগির মাংস। সূত্রের খবর, পলিথিনে মুড়ে ফ্রিজারে রেখে দেওয়া হয়েছিল সেগুলো। মাংসগুলো বাজেয়াপ্ত করে রেস্তোরাঁ মালিককে নোটিস পাঠিয়েছে প্রশাসন। অন্যদিকে মধ্যমগ্রামের একটি শপিং মলের একাধিক নামী রেস্তোরাঁয় থেকে এদিন ফাঙ্গাস যুক্ত কাঁচা মাংস বাজেয়াপ্ত করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File