Supreme Court | বাচ্চাদেরও ইন্টারনেট ব্যবহারের মৌলিক অধিকার আছে: সুপ্রিম কোর্ট!

Saturday, October 17 2026, 12:58 pm
Supreme Court | বাচ্চাদেরও ইন্টারনেট ব্যবহারের মৌলিক অধিকার আছে: সুপ্রিম কোর্ট!
highlightKey Highlights

শিশুদের ইন্টারনেট ব্যবহারের মৌলিক অধিকার রয়েছে এবং তাদের উপর বয়স ভিত্তিক কোনো নিষেধাজ্ঞা চাপানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।


শিশুদের ইন্টারনেট ব্যবহারের মৌলিক অধিকার রয়েছে এবং তাদের উপর বয়স ভিত্তিক কোনো নিষেধাজ্ঞা চাপানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, নিরাপত্তা এবং স্বাধীনভাবে ইন্টারনেট ব্যবহার একে অপরের পরিপন্থী নয়। অপ্রাপ্তবয়স্কদের পুরোপুরি বঞ্চিত করা অযৌক্তিক, কারণ এতে তারা আরও বেশি বিপজ্জনক ওয়েবসাইটের দিকে ঝুঁকতে পারে। আদালত অনলাইনে থাকা আপত্তিকর কনটেন্ট সরাতে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে এবং বিভিন্ন প্ল্যাটফর্মের নজরদারি ব্যবস্থার সমালোচনা করেছে। পাশাপাশি, অনলাইন ঝুঁকি এড়াতে শিশুদের মধ্যে সচেতনতা বাড়িয়ে তা দ্রুত বাবা-মাকে জানানোর পরিবেশ তৈরির ওপরও জোর দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File