Ayushman Card | জুলাই মাস থেকে দেওয়া হবে আয়ুষ্মান ভারত কার্ড, দেওয়া হবে সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধমূলক টিকাও! ঘোষণা মুখ্যমন্ত্রীর
Saturday, May 23 2026, 8:57 am

Key Highlightsরাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে শুভেন্দুর সরকার।
রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে শুভেন্দুর সরকার। নবান্নে সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু জানান, জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া শুরু হবে। স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন ৬ কোটির বেশি উপভোক্তাদের আয়ুষ্মান কার্ড দেওয়ার ব্যবস্থা করা হবে। যাঁরা স্বাস্থ্যসাথী কার্ডের উপভোক্তা নন, তাঁদেরও এই প্রকল্পের সঙ্গে যুক্ত করা হবে। এছাড়াও, আগামী ৩০ মে থেকে রাজ্যে সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধমূলক টিকাকরণের কাজ শুরু হবে। কেন্দ্রীয় সরকারের এই কর্মসূচির আওতায় রাজ্যে ৭ লক্ষের বেশি নাবালিকাকে এই ডোজ় দেওয়া হবে। ন্যাশনাল হেলথ মিশনে ভারত সরকার রাজ্যকে ২১০৩ কোটি টাকার আর্থিক সাহায্য করছে। এর মধ্যে প্রথম কিস্তিতে ৫০০ কোটি টাকা রাজ্যকে শনিবার দেওয়া হয়েছে। এর পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পে ৯৭৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।


