Ayush Matre | ধোনি-খলিলের পর এবার আয়ুষ! IPL থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার, চিন্তায় CSK

Tuesday, April 21 2026, 2:14 pm
Ayush Matre | ধোনি-খলিলের পর এবার আয়ুষ! IPL থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার, চিন্তায় CSK
highlightKey Highlights

চোট সারিয়ে ফিরতে অন্তত ছয় থেকে ১২ সপ্তাহ সময় লাগবে আয়ুষের। ফলে IPL-এর বাকি ম্যাচগুলিতে আর খেলতে পারবেন না তিনি।


IPL এ শনির খাড়া CSK-র মাথায়। চোটের জন্যে IPL থেকেই ছিটকে গেলেন তারকা ক্রিকেটার আয়ুষ মাত্রে। মঙ্গলবার চেন্নাই সুপার কিংস সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানিয়েছে, ‘বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে IPL 2026 থেকে ছিটকে গিয়েছে আয়ুষ মাত্রে। ১৮ এপ্রিল সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ব্যাটিংয়ের সময়ে এই চোট পেয়েছিলেন তিনি। অন্তত ৬-১২ সপ্তাহ সময় লাগবে চোট সারিয়ে ও রিহ্যাব করে ক্রিকেটে ফিরতে। আয়ুষের দ্রুত সুস্থতা কামনা করি আমরা।’ উল্লেখ্য, চোটের কারণে দলে নেই মহেন্দ্র সিং ধোনি, খলিল আহমেদও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File