Ram Mandir | সিসিটিভি আড়াল করে চলতো চুরি, বাথরুমে লুকিয়ে রাখা হত টাকা! রাম মন্দিরে চুরির ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য
Friday, June 26 2026, 3:10 pm

Key Highlightsভিডিওতে দেখা যাচ্ছে প্রণামী গণনার সময় একজন কর্মী ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়তো। অন্য আর একজন নোটের বান্ডিল সরিয়ে নিয়ে জামাকাপড়ের ভিতরে লুকিয়ে ফেলত।
অযোধ্যার রামমন্দিরের প্রণামী দুর্নীতি নিয়ে উত্তরপ্রদেশ সরকারের কাছে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে বিশেষ তদন্তকারী দল (সিট)৷ ইতিমধ্যেই চুরির ঘটনায় আট জনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। সিসিটিভি ফুটেজ পরীক্ষা উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ভিডিওতে দেখা যাচ্ছে প্রণামী গণনার সময় একজন কর্মী ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়তো। অন্য আর একজন নোটের বান্ডিল সরিয়ে নিয়ে জামাকাপড়ের ভিতরে লুকিয়ে ফেলত। পরে চুরির টাকা মন্দির চত্বরের বাথরুমের ভিতরে লুকিয়ে রাখত অভিযুক্তরা। সুযোগ মতো সেই টাকা মন্দির চত্বরের বাইরে নিয়ে গিয়ে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিত অভিযুক্তরা।


