Ayodhya Ram Mandir | ২০০০ থেকে ৩ লক্ষ! একদিনেই চুরির পরিমান বেড়েছিল, রামমন্দিরে চুরির তদন্তে স্বীকারোক্তি অভিযুক্তের
Sunday, July 12 2026, 4:23 am

Key Highlightsপুলিশি জেরায় তিন অভিযুক্ত করুণেশ পান্ডে, লবকুশ তিওয়ারি ও অনুকল্প মিশ্রের দাবি, মন্দিরে দানের টাকা প্রথম চুরি করতে শুরু করেন অবিনাশ শুক্লা।
রামমমন্দিরে চুরির ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য দেশে। এই মামলায় ৩ অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশি জেরায় তিন অভিযুক্ত করুণেশ পান্ডে, লবকুশ তিওয়ারি ও অনুকল্প মিশ্র জানিয়েছে, প্রথম দিকে চুরির টাকার অঙ্ক ছিল দিনে ২০০০। পরে তাঁরা একটি দল গঠন করে। টাকার পরিমাণ একলাফে বেড়ে হয় দিনে ৩ লক্ষ টাকা। জানা যাচ্ছে, টাকা চুরির পর শৌচাগারের পয়ঃনিষ্কাশন লাইনের জন্য খোঁড়া গর্তে টাকা রাখা হত। বাড়ি ফেরার সময় টাকার বান্ডিলগুলো নিজেদের পকেট ও মোজার মধ্যে লুকিয়ে নিয়ে চলে যেত। অভিযুক্তরা পুলিশকে জানিয়েছে, ওই গর্তে একটি তাক তৈরি করা আছে এবং তার উপরে একটি ঢাকনা রাখা আছে। পুলিশের দাবি, টাকা চুরির ব্যাপারে অভিযুক্তদের এখনও কোনও অনুশোচনা নেই।


