Ayodhya Ram Mandir | রামমন্দিরের অনুদান চুরির ঘটনায় ফের SIT গঠন, দলে ৩ বর্ষীয়ান IPS অফিসার! তদন্তে গতি

Sunday, July 26 2026, 5:55 am
Ayodhya Ram Mandir | রামমন্দিরের অনুদান চুরির ঘটনায় ফের SIT গঠন, দলে ৩ বর্ষীয়ান IPS অফিসার! তদন্তে গতি
highlightKey Highlights

অযোধ্যার রামমন্দিরে অনুদান চুরির ঘটনায় বিশেষ তদন্তকারী দল SIT-র পুনর্গঠন করল উত্তর প্রদেশ সরকার।


অযোধ্যার রামমন্দিরে অনুদান চুরির ঘটনার তদন্তে বড়ো পদক্ষেপ। এবার তদন্ত প্রক্রিয়া আরও জোরদার করতে নতুন করে SIT গঠন করল উত্তর প্রদেশ সরকার। দলে আনা হয়েছে ৩ বর্ষীয়ান IPS অফিসারকে। তদন্তকারী দলের প্রধান করা হয়েছে IG কিরণ এস-কে। দলে রয়েছেন অযোধ্যার DIG সোমেন বর্মা ও SSP গৌরব গ্রোভার। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, চুরির তদন্ত এবং কারিগরি বিষয়ে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তারাই সবচেয়ে ভালো ভাবে রামমন্দিরের তদন্ত সামলাতে পারেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২৭ জুলাইয়ের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File