Ayodhya Ram Mandir | ইউনিফর্মে থাকবে না পকেট! নিষিদ্ধ মোবাইল ফোনও! রামমন্দিরের টাকা গোনায় কড়া ট্রাস্ট

Saturday, July 4 2026, 2:20 pm
Ayodhya Ram Mandir | ইউনিফর্মে থাকবে না পকেট! নিষিদ্ধ মোবাইল ফোনও! রামমন্দিরের টাকা গোনায় কড়া ট্রাস্ট
highlightKey Highlights

নতুন নিয়ম অনুযায়ী, যে সব কর্মী মন্দিরের দানের টাকা ও সোনা-রুপো গোনার কাজ করবেন, তাঁদের গণনা কেন্দ্রে ঢোকার আগে দু’বার তল্লাশি হবে।


রামমন্দিরে চুরির পর টাকা গোনার নিয়মে বড়সড় পরিবর্তন আনল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। নতুন নিয়ম অনুযায়ী, যে সব কর্মী মন্দিরের দানের টাকা ও সোনা-রুপো গোনার কাজ করবেন তাঁদের এবার থেকে নীল রঙের ইউনিফর্ম পড়তে হবে। সেই ইউনিফর্মে থাকবে না কোনও পকেট। গণনা কেন্দ্রে ঢোকার আগে দু’বার করে তল্লাশি করা হবে। সমস্ত কর্মচারীকে জুতো ও চটি বাইরে খুলে রাখতে হবে। মেঝেতে বসে টাকা গুনতে হবে। গণনা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যামেরা, ব্যাগ এবং অন্য কোনও ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মন্দিরে চুরির ঘটনায় এখনও তদন্ত চলছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File