Ayodhya Janakpur Train | জুড়ছে রাম-সীতার জন্মভূমি, অযোধ্যা থেকে নেপালের জানকপুর অবধি চলবে বিশেষ ট্রেন!

Saturday, November 14 2026, 3:52 pm
Ayodhya Janakpur Train | জুড়ছে রাম-সীতার জন্মভূমি, অযোধ্যা থেকে নেপালের জানকপুর অবধি চলবে বিশেষ ট্রেন!
highlightKey Highlights

আগামী ২৩ নভেম্বর ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ৷


উত্তর প্রদেশের অযোধ্যা থেকে নেপালের জানকপুর পর্যন্ত নয়া ট্রেনের ঘোষণা করলো ইন্ডিয়ান রেলওয়ে। নভেম্বরেই ভারত সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। আগামী ২৩ নভেম্বর ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নেপালের প্রধানমন্ত্রী। সূত্রের খবর, সাপ্তাহিক ৬০৪ কিলোমিটার পথ অতিক্রম করে অযোধ্যা এবং জানকপুরের মধ্যে চলাচল করবে এই ট্রেনটি৷ সীতার জন্মভূমি হিসেবে পরিচিত জানকপুর৷ অন্যদিকে রাম জন্মভূমি হিসেবে পরিচিত অযোধ্যা জুড়ে যাবে এক সুতোয়। প্রত্যেক শনিবার নেপালের জানকপুর ধাম থেকে ট্রেনটি ছাড়বে৷ অন্যদিকে অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে প্রত্যেক সোমবার ছাড়বে এই প্যাসেঞ্জার ট্রেনটি৷




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File