Ayesha Khan | নিট পরীক্ষার্থীদের প্রতিবাদ মিছিল থেকে আটক ধুরন্ধর ২-র ‘শারারত’-খ্যাত আয়েশা খান

Wednesday, July 22 2026, 5:31 pm
Ayesha Khan | নিট পরীক্ষার্থীদের প্রতিবাদ মিছিল থেকে আটক ধুরন্ধর ২-র ‘শারারত’-খ্যাত আয়েশা খান
highlightKey Highlights

অভিনেত্রী আয়েশা খান অভিযোগ করেছেন, নিট পরীক্ষার্থীদের সমর্থনে আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় তাঁকে পুলিশ আটক করে।


মঙ্গলবার (২২ জুলাই) মুম্বই পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন ধুরন্ধর ২-র ‘শারারত’-খ্যাত অভিনেত্রী আয়েশা খান। অভিনেত্রীর অভিযোগ, নিট পরীক্ষার্থীদের সমর্থনে আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় তাঁকে পুলিশ আটক করে। ইনস্টাগ্রামে শেয়ার করা একাধিক ভিডিয়োতে দেখা যায়, কয়েকজন মহিলা পুলিশকর্মী আয়েশাকে একটি পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করছেন। ভিডিওতে অভিনেত্রীকে বলছেন, ‘আপনারা আমাকে এভাবে নিয়ে যেতে পারেন না। এটা আইনসম্মত নয়।’ একটি ভিডিয়ো পোস্ট করে আয়েশা লেখেন, ‘আমাকে ভ্যানে তুলতে চারজন মহিলা পুলিশকর্মীকে লাগল। কিন্তু আমি এখনও জানতে চাই—কেন? আমি কি কোনও স্লোগান দিয়েছিলাম? আমি কি কোনও গোলমাল করেছি? শুধু রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্য আমাকে কেন আটক করা হল?’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File