Ayatollah Ali-Khamenei | গ্র্যান্ড মোসাল্লায় ভোরেই শুরু অন্ত্যেষ্টিক্রিয়া, খামেনেইয়ের শেষ শ্রদ্ধায় কান্না আরাঘচি-গালিবাফের
Saturday, July 4 2026, 4:46 am

Key Highlightsশনিবার ভোর থেকে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের অন্ত্যেষ্টির ধর্মীয় আচার শুরু হয়েছে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমিয়েছেন ইরানের তাবড় নেতা-নেত্রীরা।
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ বাহিনীর আক্রমণে নিহত হন খামেনেই। আজ শনিবার ভোর থেকে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের অন্ত্যেষ্টির ধর্মীয় আচার শুরু হয়েছে। ভোর ৬টায় সাধারণ জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে গ্র্যান্ড মোসাল্লা। এখানেই শায়িত আছেন খামেনেই। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙে পড়লেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, আটটি দেশের রাষ্ট্রপ্রধান, ১২টি দেশের পার্লামেন্ট স্পিকার এবং প্রায় ১০০টি দেশের প্রতিনিধি শোকজ্ঞাপন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। রয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এবং বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইরান
- শেষকৃত্য
- ইজরায়েল
- আমেরিকা


