Taslima Nasrin | আগামী মাসেই ফের রাজ্যে পা রাখছেন লেখিকা তসলিমা নাসরিন!
Sunday, November 22 2026, 2:00 pm

Key Highlightsতসলিমা নাসরিন ডিসেম্বরের মাঝামাঝি কলকাতা ও সিউড়িতে অনুষ্ঠানে অংশ নিতে আসছেন। এটি তার তৃতীয় সফর।
চলতি বছরের আগস্ট মাসে প্রিয় শহর কলকাতায় ফিরেছিলেন লেখিকা তসলিমা নাসরিন। রবীন্দ্রসদনে রাজ্য সরকারের তরফে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। আগামী মাসেই ফের রাজ্যে আসছেন লেখিকা। সূত্রের খবর, ডিসেম্বরের মাঝামাঝি কলকাতায় পা রাখবেন ‘দ্বিখণ্ডিত’ লেখিকা। একদিন শহরে থাকার পর ১৯ ডিসেম্বর সিউড়িতে ‘পদ্যঘর’ নামে এক বাচিক সংস্থার বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। সেখানে তিনি নিজের কবিতা পাঠ করবেন। এবার জেলাতেও ফের ছড়িয়ে পড়বে তসলিমা নাসরিনের সাম্প্রতিক সব রচনা। বীরভূমে দু, একদিন থাকতে পারেন লেখিকা। তারপর কলকাতা হয়ে ফের দিল্লি ফিরে যাওয়ার কথা। এটি চলতি বছরে বাংলায় তসলিমার তৃতীয় সফর।


