Joy Goswami | তৃণমূল জমানায় থ্রেট কালচারের শিকার জয় গোস্বামী? 'আমি লড়তে পারিনি তাই সরে এসেছি'- চাঞ্চল্যকর দাবি কবির

Sunday, August 2 2026, 5:11 pm
Joy Goswami | তৃণমূল জমানায় থ্রেট কালচারের শিকার জয় গোস্বামী? 'আমি লড়তে পারিনি তাই সরে এসেছি'- চাঞ্চল্যকর দাবি কবির
highlightKey Highlights

তিনি একদা পরিচিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সাহিত্যিক হিসেবে৷ এবার তৃণমূল জমানার ‘থ্রেট কালচার’ নিয়ে মুখ খুললেন জয় গোস্বামী৷


এবার তৃণমূল জমানার ‘থ্রেট কালচার’ নিয়ে মুখ খুললেন কবি সাহিত্যিক জয় গোস্বামী। তসলিমার প্রত্যাবর্তন অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার জবাবে তিনি জানান, ‘‘এরপরও তসলিমা আসলে আমি টিকিট কেটে যাব আমাকে যদি না ডাকে কেউ। ও আমার বন্ধুর মত। আমার থেকে ৯ বছরের ছোট। আমি কাল দেখলাম যারা আগের সরকারের আমলে থ্রেট কালচার করেছেন। তাদের একজন মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন। আমি লড়তে পারিনি তাই সরে এসেছি। ৩ বছর আগে রিটায়ার করেছি। স্বাস্থ্য, শিক্ষায় যেমন থ্রেট কালচার ছিল। তেমন সাহিত্যতেও ছিল। নাম আমি বলব না। তবে এর পরেও কোন অনুষ্ঠানে গেলে মানুষ স্লোগান দিলে আমি মাথা পেতে নেব।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File