Australian University | পশ্চিমবঙ্গে ক্যাম্পাস গড়তে আগ্রহী অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলি!
Thursday, August 6 2026, 10:11 am

Key Highlightsবৃহস্পতিবার বিকাশ ভবনে রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল বার্নাড লিন্চ।
পশ্চিমবঙ্গে ক্যাম্পাস গড়তে আগ্রহী অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলি। বৃহস্পতিবার বিকাশ ভবনে রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল বার্নাড লিন্চ। ভারত-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। রাজ্যে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতেই এই উদ্যোগ বলে সূত্রের খবর। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ঘোষণা করেছিলেন, দেশে বহু বিদেশি ইউবনিভার্সিটিকে ক্যাম্পাস গড়ার অনুমোদন দিয়েছেন। ভারতে ক্যাম্পাস গড়ার অনুমোদন পেয়েছে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ ব্রিস্টল, ইউনিভার্সিটি অফ ইয়র্ক এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- শিক্ষা ব্যবস্থা
- অস্ট্রেলিয়া


