Glenn Maxwell | আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল!
Tuesday, November 3 2026, 3:42 am

Key Highlightsভাঙা পায়ে অবিশ্বাস্য দ্বিশতরান হাঁকিয়ে দেশকে বিশ্বকাপ জেতানোর স্মরণীয় স্মৃতি উপহার দেওয়া অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন।
ভাঙা পায়ে অবিশ্বাস্য দ্বিশতরান হাঁকিয়ে দেশকে বিশ্বকাপ জেতানোর স্মরণীয় স্মৃতি উপহার দেওয়া অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। ১৪ বছরের দীর্ঘ কেরিয়ারে দেশের হয়ে দুটি ওয়ানডে বিশ্বকাপসহ একাধিক ট্রফি জিতেছেন তিনি। তিন ফরম্যাটেই খেললেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অত্যন্ত সফল ছিলেন ম্যাক্সওয়েল। ঝোড়ো ব্যাটিং ও কার্যকরী স্পিনের সুবাদে তিনি অজি দলের অপরিহার্য অঙ্গ হয়ে ওঠেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সংগ্রহ ছয় হাজারের বেশি রান এবং ১৩৬টি উইকেট। ২০২৩ সালের বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর অপরাজিত ২০১ রানের মহাকাব্যিক ইনিংস ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।


