Australia vs Bangladesh | বাংলাদেশের কাছে টেস্টে হার! দিতে হবে ৪২ লক্ষ জরিমানা, কমছে পয়েন্টও! কোন বিপাকে অজিরা?

Monday, August 17 2026, 3:52 pm
Australia vs Bangladesh | বাংলাদেশের কাছে টেস্টে হার! দিতে হবে ৪২ লক্ষ জরিমানা, কমছে পয়েন্টও! কোন বিপাকে অজিরা?
highlightKey Highlights

৪২ লক্ষ টাকার জরিমানা হতে পারে প্যাট কামিন্সদের। এখানেই শেষ নয়। এর সঙ্গে পয়েন্টও কাটা হতে পারে অস্ট্রেলিয়ার।


ঘরের মাঠে প্রথমবার বাংলাদেশের কাছে টেস্ট হেরেছে অস্ট্রেলিয়া। ডারউইনে হারের পর আরও বিপাকে অজিরা। সূত্রের খবর, টেস্টের দ্বিতীয় দিন নির্ধারিত সময়ের মধ্যে পুরো ৯০ ওভার বোলিং করতে পারেনি অস্ট্রেলিয়া। ৪ ওভার কম ছিল। প্রতি ওভার কম থাকলে ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়। ফলে নিয়মমাফিক প্রথম একাদশের ১১ জনের প্রত্যেককে ৪ হাজার ডলার করে জরিমানা গুণতে হবে। অর্থাৎ মোট ৪৪ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪২ লক্ষ টাকা) জরিমানা হতে পারে। কাটা হতে পারে ৪ পয়েন্টও। এই মুহূর্তে ৯ ম্যাচে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৮৪। ৪ পয়েন্ট কাটা গেলে চাপ বাড়বে অজিদের উপর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File