India Day | ভারতীয়দের অবদানের স্বীকৃতি, ১৫ আগস্টকে ‘ইন্ডিয়া ডে’ ঘোষণা করা হল আমেরিকার অঙ্গরাজ্য ম্যাসাচুসেটসে!

Key Highlightsভারতীয় বংশোদ্ভূতদের সম্মান জানাতে এবং তাঁদের অবদানের স্বীকৃতি দিতে ১৫ আগস্টকে ‘ইন্ডিয়া ডে’ ঘোষণা করা হল আমেরিকার অঙ্গরাজ্য ম্যাসাচুসেটসে।
ভারতীয় বংশোদ্ভূতদের সম্মান জানাতে এবং তাঁদের অবদানের স্বীকৃতি দিতে ১৫ আগস্টকে ‘ইন্ডিয়া ডে’ ঘোষণা করা হল আমেরিকার অঙ্গরাজ্য ম্যাসাচুসেটসে। ম্যাসাচুসেটসের গভর্নর মৌরা হিলি জানান, ম্যাসাচুসেটসে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতরা দীর্ঘদিন ধরেই রাজ্যের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। চিকিৎসা, বিজ্ঞান, ব্যবসা, শিক্ষা এবং প্রযুক্তিতে তাঁদের সাফল্য রাজ্যের উন্নয়নে বিশেষ অবদান রেখেছে। ভারতীয়দের পরিশ্রম এবং উদ্ভাবনী চিন্তাভাবনা ম্যাসাচুসেটসকে আরও সমৃদ্ধ করেছে, তাই এই সিদ্ধান্ত। তবে শুধু ম্যাসাচুসেটস নয়, আমেরিকার আরও এক রাজ্য বস্টনেও ১৫ আগস্টকে ‘ইন্ডিয়া ডে’ হিসাবে ঘোষণা করা হয়েছে। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের আগে এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে শুধু ভারতের স্বাধীনতাকেই নয়, বরং আমেরিকায় বসবাসকারী ভারতীয়দেরও সম্মান জানানো হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- ভারত
- দেশ


