Sujit Bose | বিচারপতির ঘর থেকে ফাইল নিয়ে আসার চেষ্টা! সুজিত বসুর মামলা থেকে অব্যাহতি বিচারপতি শুভ্রা ঘোষের!

Wednesday, August 19 2026, 9:53 am
Sujit Bose | বিচারপতির ঘর থেকে ফাইল নিয়ে আসার চেষ্টা! সুজিত বসুর মামলা থেকে অব্যাহতি বিচারপতি শুভ্রা ঘোষের!
highlightKey Highlights

মামলাটি এখন প্রধান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পরবর্তী বিচারপতি ঠিক করবেন, যিনি এই মামলার শুনানি গ্রহণ করবেন।


সুজিত বসুর মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। বুধবার বিচারপতি আদালতে জানালেন, গত সোমবার সুজিত বসুর মামলার শুনানি শেষ হয়ে যাওয়ার পর তিনি রায়দান স্থগিত রেখেছিলেন। কিন্তু মঙ্গলবার, ১৮ অগাস্ট আবেদনকারী সুজিত বসুর পক্ষের কোন এক আইনজীবী বিচারপতির অনুপস্থিতিতে তাঁর চেম্বারে যান এবং চেম্বারে থাকা ফাইল নিয়ে আসার জন্য তাঁর ব্যক্তিগত সেক্রেটারিকে বলেন। এদিন আদালতে বিচারপতি বলেন, “ঘটনাটি খুব দুঃখজনক।” বিষয়টি তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে জানিয়েছেন। তাই এই মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। মামলাটি এখন প্রধান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পরবর্তী বিচারপতি ঠিক করবেন, যিনি এই মামলার শুনানি গ্রহণ করবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File