Attack on Kalyan Banerjee | চন্ডীতলায় চরমে তৃণমূল-বিজেপির বাগবিতণ্ডা, মার খেয়ে রক্তাক্ত সাংসদ কল্যাণ
Sunday, May 31 2026, 6:57 am

Key Highlightsশনিবার সোনারপুরে গিয়ে মার খেতে হয়েছিল ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এবার রক্তাক্ত হলেন কল্যাণ।
তৃণমূল নেতা কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে থানায় স্বারক লিপি জমা দিতে গিয়ে আক্রান্ত হলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার চন্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে যান তৃণমূল কর্মীরা। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও আসছিলেন সেখানে। এরপরই তৃণমূল কর্মীদের উদ্দেশ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। সাংসদের অভিযোগ, তাঁকে বেধড়ক মারধর করেন বিজেপি কর্মীরা। সাংসদ বলেন, “আমি কাউকে নিয়ে আসিনি। একা একা আসছিলাম, সেই সময় চন্ডীতলা মোড়ের সামনে বিজেপি কর্মীরা কী বল ছুড়েছে জানি না…ডিউজ বল নাকি অন্য কিছু। আমার মাথা দিয়ে রক্ত বেরচ্ছে।”
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- রাজনৈতিক
- তৃণমূল কংগ্রেস
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল নেতা
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- তৃণমূল ছাত্র পরিষদ
- সোনারপুর
- গ্রেফতার
- কল্যাণ বন্দ্যোপাধ্যায়
- হুগলী
- আহত


