Hormuz | ব্রিকসের মাঝেই হরমুজে ইরানি বাণিজ্যতরীতে হামলা! ঘটনায় মৃত্যু ১ জনের! হামলার নেপথ্যে আমেরিকার হাত?

Sunday, September 13 2026, 10:55 am
Hormuz | ব্রিকসের মাঝেই হরমুজে ইরানি বাণিজ্যতরীতে হামলা! ঘটনায় মৃত্যু ১ জনের! হামলার নেপথ্যে আমেরিকার হাত?
highlightKey Highlights

শনিবার ব্রিকস সম্মেলনের মাঝেই হরমুজ প্রণালী নিয়ে আমেরিকাকে বার্তা দিয়েছিলেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান। ঠিক তারপরই পৃথিবীর গুরুত্বপূর্ণ জলপথে তেহরানের একটি বাণিজ্যতরীর উপর হামলা চলল হামলা।


শনিবার ব্রিকস সম্মেলনের মাঝেই হরমুজ প্রণালী নিয়ে আমেরিকাকে বার্তা দিয়েছিলেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান। ঠিক তারপরই পৃথিবীর গুরুত্বপূর্ণ জলপথে তেহরানের একটি বাণিজ্যতরীর উপর হামলা চলল হামলা। জানা গিয়েছে, কেশম দ্বীপের উপকূলে একটি ইরানি বাণিজ্যতরীতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। হামলায় তরীতে আগুন ধরে যায় এবং ১ জনের মৃত্যু হয়। ঘটনায় ৩ জন আহত হয়েছেন। ইরানের সরকারি সংবাদমাধ্যমের মতে, হামলাটির নেপথ্যে মার্কিন সেনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পূর্বে পেজেস্কিয়ান স্পষ্ট জানান, আমেরিকা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা ও অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধই থাকবে। এই চরম কূটনৈতিক টানাপোড়েন ও মার্কিন শর্তের পাল্টাপাল্টি হুঁশিয়ারির মাঝেই গুরুত্বপূর্ণ এই জলপথে ইরানি জাহাজে হামলা বিশ্ব রাজনীতিতে উত্তেজনা আরও বহুগুণ বাড়িয়ে দিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File