Sikkim Tunnel | সিকিমে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস নেমে অন্তত ৭ শ্রমিকের মৃত্যু! আটকে রয়েছেন বহু, ভূগর্ভস্থ মিথেন গ্যাস লিক করে ব্যাহত উদ্ধারকাজ!

Tuesday, July 21 2026, 4:27 am
Sikkim Tunnel | সিকিমে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস নেমে অন্তত ৭ শ্রমিকের মৃত্যু! আটকে রয়েছেন বহু, ভূগর্ভস্থ মিথেন গ্যাস লিক করে ব্যাহত উদ্ধারকাজ!
highlightKey Highlights

সিকিমের নামচি জেলার সামারদুংয়ে রাস্তার কাজের জন্যে টানেল তৈরি করা হচ্ছিল। ওই সময় আচমকা টানেলের ভিতরে ধস নামে।


সিকিমে বড়সড় দুর্ঘটনা। মঙ্গলবার সকালে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সিকিমের নামচি জেলার সামারদুংয়ে রাস্তার কাজের জন্যে টানেল তৈরি করা হচ্ছিল। ওই সময় আচমকা টানেলের ভিতরে ধস নামে। গাড়ি, খননযন্ত্র-সহ আটকে পড়েন শ্রমিকরা। আশঙ্কা, নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস নেমে অন্তত সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। ধসের জেরে ভূগর্ভস্থ মিথেন গ্যাস লিক করায় ব্যাহত হয়েছে উদ্ধারকাজ। এখনও আটকে রয়েছেন অনেক শ্রমিক। সোমবার বিকেলে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলে তড়িঘড়ি পড়ছে প্রশাসন, পুলিশ, দমকল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থার যৌথ দল। কিন্তু মিথেন গ্যাস লিক করায় উদ্ধারকারী দলের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। ঠিক কত জন আটকে আছেন তা নিশ্চিত নন প্রশাসনের আধিকারিকরা। তবে সূত্রের খবর, কমপক্ষে ২৭ জন শ্রমিকের আটকে থাকার আশঙ্কা। এদিকে প্রবল বর্ষণের কারণে পাহাড়ি এলাকায় বারবার ধস নামায় উদ্ধারকাজে বাধা সৃষ্টি হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File