Pakistan-Afghanistan | করাচি হামলার ২৪ ঘণ্টার মধ্যেই আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত অন্তত ২৯ জন!

Monday, June 29 2026, 7:51 am
Pakistan-Afghanistan | করাচি হামলার ২৪ ঘণ্টার মধ্যেই আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত অন্তত ২৯ জন!
highlightKey Highlights

করাচিতে সিন্ধ রেঞ্জার্সের সদর দপ্তরে জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন চার পাকিস্তানি সেনা। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আফগানিস্তানের অভ্যন্তরে ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তান।


করাচিতে সিন্ধ রেঞ্জার্সের সদর দপ্তরে জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন চার পাকিস্তানি সেনা। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আফগানিস্তানের অভ্যন্তরে ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তান। রবিবার গভীর রাতে পাকিস্তান সেনার বিমান হামলায় অন্তত ২৯ জন নিহত এবং শতাধিক আহত হওয়ার খবর মিলেছে। তবে পাকিস্তান সরকারের দাবি, নিহত প্রত্যেকেই তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র জঙ্গি। এই ঘটনাকে ঘিরে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার জানান, প্রথমে আফগান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় স্থলপথে অভিযান চালায় পাকিস্তানি সেনাবাহিনী। সেই অভিযানে টিটিপির অন্যতম শীর্ষ কমান্ডার খান ফরোশ-সহ চার জঙ্গি নিহত হয়েছে বলে তাঁর দাবি। এরপর আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা এবং কুনার প্রদেশে একাধিক কথিত জঙ্গি ঘাঁটিকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। পাকিস্তানের দাবি, ওই হামলায় আরও ২৫ জন জঙ্গি নিহত হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File