Nigeria | ভরা বাজারে ভয়ংকর বিমান হামলা, নাইজেরিয়ায় মৃত ২০০ জনের!

Monday, April 13 2026, 9:34 am
Nigeria | ভরা বাজারে ভয়ংকর বিমান হামলা, নাইজেরিয়ায় মৃত ২০০ জনের!
highlightKey Highlights

নাইজেরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে গিয়ে ভরা বাজারে ভয়ংকর বিমান হামলায় মৃত্যু হল অন্তত ২০০ জনের।


নাইজেরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে গিয়ে ভরা বাজারে ভয়ংকর বিমান হামলায় মৃত্যু হল অন্তত ২০০ জনের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে নাইজেরিয়ার ইয়োবের প্রদেশের জিলি বাজারে। নাইজেরিয়ার ভয়ংকর জঙ্গিগোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে ভুলবশত এই হামলা হয় বলে খবর। ঘটনার জেরে এখনও পর্যন্ত ২০০ মানুষের বেশি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। উল্লেখ্য, যে জায়গায় এই হামলার ঘটনা ঘটেছে সেটি বোরনো প্রদেশের সীমান্তবর্তী ইয়োবের একটি গ্রামে। এই এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় বোকো হারামের সন্ত্রাসীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File