Calcutta HC | সহকারী অধ্যাপক-শিক্ষকদের প্রিসাইডিং অফিসার হিসাবে নিযুক্ত নয়, কমিশনের বিজ্ঞপ্তি খারিজ করল হাইকোর্ট!
Friday, April 17 2026, 8:45 am

Key Highlightsরাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বা শিক্ষকদের প্রিসাইডিং অফিসার হিসাবে নিযুক্ত করার বিজ্ঞপ্তি খারিজ করল কলকাতা হাইকোর্ট।
রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বা শিক্ষকদের প্রিসাইডিং অফিসার হিসাবে নিযুক্ত করার বিজ্ঞপ্তি খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, সহকারী অধ্যাপকদের বেতন এবং পদের কথা মাথায় রেখে যদি তাঁদের দায়িত্ব দেওয়া হয়, তবেই তাঁদের ভোটের কাজে নিয়োগ করা যেতে পারে। বৃহস্পতিবারের শুনানিতে কী কারণে সহকারী অধ্যাপকদের বুথে পাঠানো হচ্ছে, সেই ব্যাপারে বার বার কমিশনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। কিন্তু কমিশন সদুত্তর দিতে পারেনি। তাই শুক্রবার শুনানিতে কমিশনের বিজ্ঞপ্তি খারিজের সিদ্ধান্ত নেওয়া হলো বলে জানিয়েছে হাইকোর্ট।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- নির্বাচন কমিশন
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট


