Assam | রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো নেহেরুর মূর্তি! বাংলাদেশের পুনরাবৃত্তি!-তোপ কংগ্রেসের
Wednesday, February 25 2026, 3:55 pm

Key Highlightsস্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে বাসিন্দারা মূর্তিটিকে ভাঙা অবস্থায় দেখেন। তারপরই খবর দেওয়া হয় পুলিশে।
অসমের কাছহার জেলায় চাঞ্চল্যকর ঘটনা। গুঁড়িয়ে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি। সূত্রের খবর, মঙ্গলবার কাছাহার জেলায় নেহরু কলেজের সামনে থাকা নেহেরুর মূর্তিটিকে ভাঙা অবস্থায় দেখেন স্থানীয়রা। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। প্রাথমিক অনুমান, মূর্তিটি নিজে থেকেই ভেঙে পড়েছে। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী বুলডোজার দিয়ে মূর্তিটি গুঁড়িয়ে দিয়েছে। তদন্ত শুরু করেছেন স্থানীয় থানার পুলিশ। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
- Related topics -
- দেশ
- অসম
- জওহরলাল নেহেরু


