Assam Floods | অসমের উদ্বেগজনক বন্যা পরিস্থিতি, ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৫!

Wednesday, July 29 2026, 5:55 am
Assam Floods | অসমের উদ্বেগজনক বন্যা পরিস্থিতি, ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৫!
highlightKey Highlights

অসমের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যুর খবর মিলেছে। এর ফলে রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫।


অসমে তীব্র বন্যা পরিস্থিতি। অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজ্যের ৬২২টি গ্রামের ৩ লক্ষ ৩২ হাজার ৬৩৯ জন প্রবল দুর্ভোগে দিন কাটাচ্ছেন। প্রায় ৪৫,৩৪১.৯৮ হেক্টর কৃষিজমি এখনও জলের তলায়। গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫। রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বন্যায় মৃতদের পরিবারের জন্য এককালীন সাহায্যের পরিমাণ বাড়িয়ে ৯ লক্ষ টাকা করা হয়েছে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এক লক্ষেরও বেশি পরিবারকে অবিলম্বে ১৫,০০০ টাকা করে নগদ সাহায্য করা হবে, যাতে তারা খাদ্য, পোশাক ও দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File