Assam Flood Update | বানভাসি অসম, বন্যাদুর্গতদের ছয় মাস ঋণ ছাড় সরকারের, মৃত বেড়ে ৮০
Friday, July 31 2026, 4:23 am

Key Highlightsবৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত চার জেলার ঋণগ্রহীতারা আগামী ছয় মাস ঋণের কিস্তি (ইএমআই) পরিশোধে ছাড় পাবেন।
অসমে তীব্র বন্যা পরিস্থিতি। অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজ্যের ৬২২টি গ্রামের ৩ লক্ষ ৩২ হাজার ৬৩৯ জন প্রবল দুর্ভোগে দিন কাটাচ্ছেন। রাজ্যের একাধিক জেলা এখনও জলমগ্ন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত চার জেলার ঋণগ্রহীতারা আগামী ছয় মাস ঋণের কিস্তি (ইএমআই) পরিশোধে ছাড় পাবেন। এই ঋণ পরিশোধে ছাড় মিলবে শিবসাগর, চরাইদেও, যোরহাট এবং গোলাঘাট জেলার ঋণগ্রহীতাদের। মুখ্যমন্ত্রী আরও জানান, ঋণ পরিশোধের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত করা যেতে পারে। ঋণের ধরন অনুযায়ী এই সময়সীমা নির্ধারণ করা হবে। গত ২৪ ঘণ্টায় শিবসাগর জেলায় বন্যার জলে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এর ফলে রাজ্যে বন্যায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০।


