Asish Banerjee | ফ্যানের সঙ্গে ঝুলছে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ, রামপুরহাটে প্রাক্তন বিধায়কের রহস্যমৃত্যু! মিললো সুইসাইড নোটও

Sunday, August 16 2026, 3:43 am
Asish Banerjee | ফ্যানের সঙ্গে ঝুলছে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ, রামপুরহাটে প্রাক্তন বিধায়কের রহস্যমৃত্যু! মিললো সুইসাইড নোটও
highlightKey Highlights

একটি ঘরের ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় আশিসের দেহ পাওয়া। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি উদ্ধার করে।


বীরভূমের রামপুরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু। রবিবার সকালে বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রামপুরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলছিল আশিসের দেহ। মিলেছে একটি সুইসাইড নোটও। সেখানে লেখা, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নন।’ যদিও এই বিষয়ে এখনই কিছু জানাতে নারাজ পুলিশ। কী ভাবে তাঁর মৃত্যু রয়েছে এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, ২০০১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা রামপুরহাটের বিধায়ক ছিলেন তৃণমূলের প্রবীণ নেতা আশিস। রাজ্যের প্রাক্তন স্কুলশিক্ষামন্ত্রী এবং কৃষিমন্ত্রীও ছিলেন তিনি। ২০২২ সালে রামপুরহাটের বগটুইতে গণহত্যার ঘটনায় বেশ অস্বস্তিতে পড়েছিলেন আশিস। ২০২৬-এ বিজেপি প্রার্থীর ২৪ হাজারের বেশি ভোটে হেরে যান আশিস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File