Asian Games | সিলেকশন ক্রাইটেরিয়ার গোলমাল, এশিয়ান গেমসের ড্রেসাজ ইভেন্টে নিয়ে আদালতে অনুশ, রায়দান পেছল কোর্ট

Friday, July 3 2026, 5:15 pm
Asian Games | সিলেকশন ক্রাইটেরিয়ার গোলমাল, এশিয়ান গেমসের ড্রেসাজ ইভেন্টে নিয়ে আদালতে অনুশ, রায়দান পেছল কোর্ট
highlightKey Highlights

আসন্ন এশিয়ান গেমসের ড্রেসাজ দল থেকে বাদ পড়ার সিদ্ধান্তের বিরোধিতা করে ভারতীয় রাইডার অনুশ আগরওয়ালা এবং সুদীপ্তি হাজেলার দায়ের করা আবেদনের শুনানি শেষে রায় দিল না দিল্লি হাইকোর্ট।


আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমসের জন্য গত ১৬ জুন ভারতীয় ড্রেসাজ দলের তালিকা প্রকাশ করে EFI-এর অ্যাড-হক কমিটি। তাতে অনুশ আগরওয়ালাকে প্রথম রিজার্ভ এবং সুদীপ্তি হাজেলাকে দ্বিতীয় রিজার্ভ রাইডার হিসেবে রাখা হয়। অনুশ-সুদীপ্তর অভিযোগ মিনিমাম এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস গণনার ক্ষেত্রে গড়মিল করা হয়েছে, সিলেকশন ক্রাইটেরিয়ার ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই ঘটনায় দিল্লি হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন দুই তারকা রাইডার। শুক্রবার শুনানি শেষে রায় দিলেন না প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার ডিভিশন বেঞ্চ। পরে বিবেচনা করে এই মামলার রায়দান করবেন বলে জানিয়েছেন কোর্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File