Asian Games 2026 | স্টিম বাথ নিতে গিয়ে অজ্ঞান! এশিয়াড থেকে ছিটকে গেলেন বাঙালি কুস্তিগির

Sunday, September 20 2026, 4:19 pm
Asian Games 2026 | স্টিম বাথ নিতে গিয়ে অজ্ঞান! এশিয়াড থেকে ছিটকে গেলেন বাঙালি কুস্তিগির
highlightKey Highlights

দেশের হয়ে ৭৭ কেজি বিভাগে মিক্সড মার্শাল আর্টস প্রতিযোগী বরুণ সান্যাল ছিটকে গেলেন এশিয়ান গেমস থেকে।


এশিয়ান গেমসে ৭৭ কেজি বিভাগ থেকে ডিসকোয়ালিফাই হয়ে গেলেন ভারতের মিক্সড মার্শাল আর্টস প্রতিযোগী বরুণ সান্যাল। সূত্রের খবর, এদিন নিয়মমতো সনা বাথ নেওয়ার সময় পেশিতে টান ধরে বরুণের। নেপালের এক ক্রীড়াবিদ তাঁকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে চিকিৎসক ডাকেন। প্রাথমিক চিকিৎসা এবং মেডিকেল পরীক্ষার পর তাঁকে আনফিট ঘোষণা করা হয়। ভারতের হয়ে মিক্সড মার্শাল আর্টস এ এবছর ২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। অপরজন হলেন সূচিকা তারিয়াল। সূচিকা ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলে ফেলেছেন। ৬০ কেজি মহিলা বিভাগের সেমিফাইনালে লড়বেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File