Asian Games 2026 | বাড়ি বাড়ি ঘুরে দুধ বিক্রি থেকে এশিয়াডে পদক, ৬৪ বছরের খরা কাটিয়ে কুস্তিতে রুপো নীতেশের

Thursday, October 1 2026, 3:53 pm
Asian Games 2026 | বাড়ি বাড়ি ঘুরে দুধ বিক্রি থেকে এশিয়াডে পদক, ৬৪ বছরের খরা কাটিয়ে কুস্তিতে রুপো নীতেশের
highlightKey Highlights

এশিয়ান গেমসের মঞ্চে ভারতকে রুপো জেতালেন ২৩ বছর বয়সি নীতেশ সিওয়াচ।


একসময় পরিবারের আর্থিক পরিস্থিতি সামাল দিতে বাড়ি বাড়ি ঘুরে দুধ বিক্রি করতেন। এশিয়ান গেমসের মঞ্চে ভারতকে রুপো এনে দিলেন ২৩ বছর বয়সি নীতেশ সিওয়াচ। বৃহস্পতিবার গ্রেকো-রোমান রেসলিংয়ে পুরুষদের ৯৭ কেজি বিভাগের ফাইনালে জাপানের প্রতিযোগীর কাছে ০:৪ ব্যবধানে হেরে গেলেন নীতেশ। এদিন ম্যাচের প্রথম থেকেই টু-অন-ওয়ান গ্রিপ নিয়ে ম্যাচের রাশ নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন নীতেশ। জাপানের ইউরি নাকাজ়াতোর আক্রমণাত্মক ধাক্কায় ০:৪ ব্যবধানে হার মেনে রুপো নিয়েই ফিরতে হয় ভারতীয় কুস্তিগিরকে। ৬৪ বছরের খরা কাটিয়ে ইতিহাস গড়লেন নীতেশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File