Asian Games 2026 | এশিয়ান গেমসে প্রথম পদক, এয়ার রাইফেল টিম ইভেন্টে রুপো জিতলেন ভারতকন্যারা

Sunday, September 20 2026, 6:47 am
Asian Games 2026 | এশিয়ান গেমসে প্রথম পদক, এয়ার রাইফেল টিম ইভেন্টে রুপো জিতলেন ভারতকন্যারা
highlightKey Highlights

মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে দুরন্ত লড়াই উপহার দিয়ে দেশকে চলতি আসরের প্রথম পদক দিলো ভারত।


শনিতে জাপানের মাটিতে বসেছে এশিয়ান গেমসের আসর। রবিবার এশিয়াডের প্রথম পদক পেলো ভারত। প্রতিযোগিতার প্রথম দিনে আইচি প্রিফেকচারাল জেনারেল শুটিং গ্যালারিতে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে রুপো এনে দিলেন এলাভেনিল ভালারিভান, সোনাম মাস্কার এবং বিদার্সা কে বিনোদ। ৬ সিরিজ়ের লড়াই শেষে তিন ভারতীয় অ্যাথলিট মিলিতভাবে ১৮৯৮.০ পয়েন্ট স্কোর করেন। এই টুর্নামেন্টে সোনা ছিনিয়ে নিলো চিনের শুটিং দল। চিনের জিফেই ওয়াং, জিয়াউ হান এবং ইউচেন ডু যৌথভাবে ১৯০৪.২ পয়েন্ট তুলে এক নতুন বিশ্বরেকর্ড গড়লেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File