Asian Games 2026 | এশিয়ান গেমসে কাটলো খরা, দুর্দান্ত দৌড়ে ১৬ বছর পর ব্রোঞ্জ জিতলেন সীমা কুমারী!

Thursday, September 24 2026, 2:40 pm
Asian Games 2026 | এশিয়ান গেমসে কাটলো খরা, দুর্দান্ত দৌড়ে ১৬ বছর পর ব্রোঞ্জ জিতলেন সীমা কুমারী!
highlightKey Highlights

এশিয়ান গেমসে মহিলাদের ১০০০০ মিটার রেসে ব্রোঞ্জ জিতলেন ১৬ বছরের খরা কাটালেন সীমা কুমারী।


মহিলাদের ১০০০০ মিটার রেসে কাটলো ১৬ বছরের খরা। ২০১০ সালের পরে বৃহস্পতিবার দৌড়ে ব্রোঞ্জ জিতলেন ভারতের সীমা কুমারী। ৩২ মিনিট ৫০.০৫ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় হলেন ভারতীয় অ্যাথলিট। এই টুর্নামেন্টে ৩২ মিনিট ৩৯.১৮ সেকেন্ডে ফিনিশ করে সোনা জিতলেন বাহরিনের উইনফ্রেড ইয়াভি। জাপানের নোজোমি তানাকা ৩২ মিনিট ৪১.৫৪ সেকেন্ড সময়ে রেস শেষ করে রুপো পেয়েছেন। ১৬ বছর পরে এশিয়াডে মহিলাদের ১০০০০ মিটারে ভারতকে পদক জেতালেন সীমা। চলতি এশিয়াডে অ্যাথলেটিক্সে এটাই ভারতের প্রথম পদক। গোটা চ্যাম্পিয়নশিপে এটি ভারতের তৃতীয় পদক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File