Asian Games 2026 | ৪৪ বছরের খরা কাটলো, ম্যারাথনে রুপো জিতে ইতিহাস লিখলেন সাওয়ান বারওয়াল
Saturday, September 26 2026, 6:20 am

Key Highlights৪৪ বছর পর এশিয়ান গেমসের (Asian Games 2026) পুরুষদের ম্যারাথনে ভারতের পদক জয়ের অপেক্ষাও শেষ করলেন সাওয়ান।
৪৪ বছর পর এশিয়ান গেমসের পুরুষদের ম্যারাথনে ভারতের পদক জয়ের অপেক্ষা শেষ করলেন সাওয়ান বারওয়াল। শনিবার নাগোয়ায় ম্যারাথনে রুপোর পদক জিতলেন ২৮ বছরের এই অ্যাথলিট। এই টুর্নামেন্টে সোনা জিতেছেন জাপানের ইচিতাকা ইয়ামাশিতা, ব্রোঞ্জ পেয়েছেন চিনের পেইইউ ফেং। এদিন ২ ঘণ্টা ১১ মিনিট ৩৭ সেকেন্ডে দৌড় শেষ করে সাওয়ান বলেন, ‘এই পদকটা ভারতের জন্য। পদক জেতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। শেষ দিকে জাপানের অ্যাথলিট সুযোগটা কাজে লাগিয়ে এগিয়ে যায়। আমি চেষ্টা করেছিলাম।’ এপ্রিল মাসে রটারড্যাম ম্যারাথনে ২ ঘণ্টা ১১ মিনিট ৫৮ সেকেন্ড দৌড়ে তিনি শিবনাথ সিংয়ের ৪৮ বছরের পুরনো রেকর্ড ভেঙেছিলেন। নাগোয়ায় নিজের সেই রেকর্ড আবার ভেঙে দিলেন সাওয়ান।
- Related topics -
- খেলাধুলা
- ম্যারাথন দৌড়
- এশিয়ান গেমস
- এশিয়ান চ্যাম্পিয়নস
- রুপা
- ভারত


