Asian Games 2026 Opening Ceremony | ‘সিধা পাল্লু’ স্টাইলে নেভি ব্লু শাড়ি, বন্ধগলা স্যুট! এশিয়াডের উদ্বোধনী পোশাকে চমক ভারতের
Saturday, September 19 2026, 5:03 pm

Key Highlightsমহিলা অ্যাথলিটরা পরেছিলেন আভিজাত্যে মোড়া নেভি ব্লু শাড়ি, যা গুজরাটের ‘সিধা পাল্লু’ স্টাইলে জড়িয়ে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরেন।
শনিবার জাপানের আইচি-নাগোয়ায় পালোমা মিজ়ুহো স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল ২০তম এশিয়ান গেমসের। এদিন ভারতীয় দলের পতাকা বাহক হয়ে মার্চ পাস্টে নেতৃত্ব দেন প্যারিস অলিম্পিক্সে জোড়া পদকজয়ী শুটিং সেনসেশন মনু ভাকের এবং তারকা কবাডি খেলোয়াড় পবন শেরাওয়াত। ভারতীয় দলের থিম রঙ হিসেবে বেছে নেওয়া হয়েছিল গভীর নেভি ব্লুকে। মহিলা অ্যাথলিটরা পরেছিলেন নেভি ব্লু শাড়ি, যা গুজরাটের ‘সিধা পাল্লু’ স্টাইলে পড়া হয়েছিল। পুরুষ ক্রীড়াবিদদের পরনে ছিল মানানসই নেভি ব্লু বন্ধগলা স্যুট। এবছর,পদকের লক্ষ্যে জাপানের মাটিতে পা রেখেছে ভারতের ৫০৩ সদস্যের বিশাল অ্যাথলিট ব্রিগেড।


