Asian Games 2026 | একই ঘরে থাকতে হবে কোচ-অ্যাথলিটকে! এশিয়ান গেমসের ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক, কাঠগড়ায় জাপান

Friday, September 18 2026, 2:11 pm
Asian Games 2026 | একই ঘরে থাকতে হবে কোচ-অ্যাথলিটকে! এশিয়ান গেমসের ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক, কাঠগড়ায় জাপান
highlightKey Highlights

বাঙালি জিমন্যাস্ট প্রণতি নায়েক ও তাঁর কোচ অশোক মিশ্রকে একই ঘরে থাকতে দেওয়া হয়েছিল, যা নিয়ে বিতর্কের শেষ নেই।


টুর্নামেন্ট শুরুর আগেই বিতর্কে এশিয়ান গেমস। অ্যাক্রিডিটেশন কার্ড যাচাই ও থাকার ব্যবস্থা নিয়ে বিতর্কের পর এবার সামনে এলো আবাসন সংক্রান্ত অব্যবস্থা। অভিযোগ, নাগোয়াতে পৌঁছে বাঙালি জিমন্যাস্ট প্রণতি নায়েক এবং অন্যান্যরা দেখেন নির্দিষ্ট ক্রুজে থাকার জায়গায় পুরুষ কোচের সঙ্গেই এক ঘরে অ্যাথলিটদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। এটি এশিয়ান গেমসের নিয়মবিরুদ্ধ। ক্রুজের ম্যানেজার ও এশিয়ান কমিটির কাছে অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি। অবশেষে Indian Olympic Association-এর হস্তক্ষেপে বিকল্প ব্যবস্থা করা হয়। এমনকি কোচ অশোকের নামের বানানে ভুল থাকার কারণে রুমের চাবি পেতে রাত ২টো অবধি অপেক্ষা করতে হয় তাঁকে। আয়োজকদের তরফ থেকে পরে দুঃখপ্রকাশ করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File