Asian Games 2026 | এশিয়ান গেমসের ৪০০ মিটারে ব্রোঞ্জ বাগালেন প্রাচী চৌধুরী, ভারতের মুকুটে নয়া পালক
Saturday, September 26 2026, 5:01 pm

Key Highlightsশনিবার মহিলাদের ৪০০ মিটার ফাইনালে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক পেলেন প্রাচী চৌধরী।
শনিবার এশিয়ান গেমসে ভারতের মুকুটে নয়া পালক। মহিলাদের ৪০০ মিটার ফাইনালে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক পেলেন প্রাচী চৌধুরী। ৫৩.২১ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করলেন তিনি। এই বিভাগের ফাইনালে সোনা জিতলেন বাহরিনের তারকা দৌড়বিদ ও অলিম্পিক রুপোজয়ী সালওয়া নাসের। ৪৯.২০ সেকেন্ড সময় নিয়ে এশিয়ান গেমসের নতুন রেকর্ড গড়লেন তিনি। ইরানের জাহরা জারেই মানুজান ৫২.৩৮ সেকেন্ড সময় নিয়ে রুপো বাগালেন। ব্যক্তিগত ৪০০ মিটারে একটি পদক নিশ্চিত হওয়ার পর এখন প্রাচীর নজর মহিলাদের ৪x৪০০ মিটার রিলেতে।
- Related topics -
- খেলাধুলা
- এশিয়ান গেমস
- এশিয়া কাপ
- এশিয়া
- ম্যারাথন দৌড়
- দৌড়
- ব্রোঞ্জ
- ভারত


