Asian Games 2026 | তিরন্দাজিতে নজির ভারতকন্যাদের! সোনা বাগালো জ্যোতি-পৃথিকা-চিকিতারা
Wednesday, September 30 2026, 4:15 am

Key Highlightsজ্যোতি সুরেখা ভেন্নাম, চিকিতা তানিপার্থী, পৃথিকা প্রদীপ কমপাউন্ড আর্চারিতে চিনকে ২৩৮-২৩৪ ব্যবধানে হারিয়ে সোনা ছিনিয়ে নিলেন।
সাতসকালে এশিয়ান গেমসে তিরন্দাজিতে নজির গড়ে সোনা বাগালো ভারতের মহিলা দল। কমপাউন্ড আর্চারিতে চিনকে ২৩৮-২৩৪ ব্যবধানে হারালো জ্যোতি সুরেখা ভেন্নাম, চিকিতা তানিপার্থী, পৃথিকা প্রদীপ। এই নিয়ে সপ্তম সোনা এল ভারতের ঝুলিতে। এদিন খেলতে নেমে প্রথম গেমে ৬০-৫৭ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। ফাইনালে চিনের বিরুদ্ধেও দ্বিতীয় গেমে ভারত এগিয়ে ছিল ১১৮-১১৬ ব্যবধানে। তৃতীয় গেমে ব্যবধান ছিল ১৭৮-১৭৫। আর শেষ গেমে পারফেক্ট ৬০। ইতিহাস গড়ে ভারত জিতলো ২৩৮-২৩৪ ব্যবধানে। উল্লেখ্য, গতবারও এই ইভেন্টে সোনা জিতেছিল ভারত।


