Asian Games 2026 | এশিয়ান গেমসের ফাইনালে মহিলা হকি দল! ইতিহাস গড়ার দোরগোড়ায় ভারত
Wednesday, September 30 2026, 3:54 pm

Key Highlightsদক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে উঠে গেল ভারতীয় মহিলা হকি দল।
দক্ষিণ কোরিয়াকে ২:০ গোলে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে উঠে গেল ভারতীয় মহিলা হকি দল। প্রথমবার হকিতে সোনা জেতার কাছাকাছি পৌঁছলো ভারতের মেয়েরা। এদিন ম্যাচের প্রথমার্ধের শেষে ভারতের ঝুলিতে ছিল আটটি পেনাল্টি কর্নার। তবে স্কোরলাইন ছিল গোলশূন্য। বিরতির পর ৪৪ মিনিটে অবশেষে গোলের দেখা পায় ভারত। পরিকল্পিত পেনাল্টি কর্নার থেকে গোল করেন ইশিকা চৌধুরী। চার মিনিটের ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সলিমা টেটে। ভারত ২-০ ব্যবধানে এগিয়ে যায়। এই জয়ের ফলে এশিয়ান গেমসের ফাইনালে উঠল ভারত। অন্য সেমিফাইনালে গোলশূন্য ম্যাচের পর শুট-আউটে জাপানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে চিন। ফাইনালে চিনের মুখোমুখি হবে ভারত।
- Related topics -
- খেলাধুলা
- এশিয়ান চ্যাম্পিয়নস
- এশিয়ান গেমস
- এশিয়া
- খেলোয়াড়
- ভারতীয় মহিলা হকি টীম
- ভারতীয় হকি দল
- ভারতীয় হকি টিম
- হকি
- সোনা
- স্বর্ণকার


