Asian Games 2026 | গান্ধীজয়ন্তীতে রিকার্ভ তিরন্দাজিতে সোনা তিন ভারতকন্যার! এশিয়াডে জয়ের ধারা অব্যাহত

Friday, October 2 2026, 4:03 am
Asian Games 2026 | গান্ধীজয়ন্তীতে রিকার্ভ তিরন্দাজিতে সোনা তিন ভারতকন্যার! এশিয়াডে জয়ের ধারা অব্যাহত
highlightKey Highlights

গান্ধীজয়ন্তীতে তেরঙ্গা ওড়ালেন ভারতের তিনকন্যা। রিকার্ভ তিরন্দাজিতে সোনা জিতল কুমকুম অনিল মোহত, অঙ্কিতা ভকত এবং কীর্তি শর্মার দল।


এশিয়াডে একের পর পদক জিতছেন এক ভারতীয় তিরন্দাজরা। শুক্রবার সকালে রিকার্ভ তিরন্দাজিতে সোনা জিতল কুমকুম অনিল মোহত, অঙ্কিতা ভকত এবং কীর্তি শর্মার দল। দক্ষিণ কোরিয়ার আধিপত্য ভেঙে শুক্রবার সকালে এশিয়াডে আরও সোনার পদক এল। ভারতীয় তিরন্দাজদের একদিনে তিনটি সোনা জয়ের ধারাবাহিকতা বজায় রয়েছে। উল্লেখ্য, দিনদুয়েক আগেই কমপাউন্ড আর্চারিতে চিনকে ২৩৮-২৩৪ ব্যবধানে হারিয়ে সোনা ছিনিয়ে নেন জ্যোতি সুরেখা ভেন্নাম, চিকিতা তানিপার্থী, পৃথিকা প্রদীপদের মহিলা দল। পুরুষদের কম্পাউন্ডে চিনকে হারিয়ে সোনা জেতেন কুশল দালাল, সাহিল যাদব ও গণেশ থিরুমুরু।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File